আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইয়মেনের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা এদেশের রাজধানী সানয়াতে বিক্ষোভরত জনতার উপর হামলা চালিয়েছে। এ হামলায় ১৫ ব্যক্তি নিহত এবং অপর ২০০ জন আহত হয়েছে।
‘হাশেদ’ গোত্রপতি ‘শেইখ সাদেক আল-আহমারে’র সাথে সম্পৃক্ত এক সূত্র ঘোষণা করেছে যে, স্বেচ্ছাচারী আলী আব্দুল্লাহ সালেহে’র বাহিনী ‘আল-হাসবাহ’ অঞ্চলে অবস্থিত শেইখ আল-আহমারের বাড়ীতে ব্যাপক হামলা চালিয়েছে। এ সময় তারা আল-আহমারের সমর্থকদের ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পথচারীকেও আহত করেছে।
এদিকে স্বৈরাচারী আলী আব্দুল্লাহ সালেহ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাদেক আল-আহমারের সমর্থকরা উক্ত সংঘর্ষ শুরুর জন্য দায়ী বলে দাবী করেছে।#